সরকার বিরোধী মতকে দমন করতে আদালতকে ব্যবহার করছে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান বলেছেন, আওয়ামী সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না ফলে তারা প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। এজন্য সরকার অন্যায়ভাবে রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করছে। আওয়ামী সরকার নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার ব্যবস্থার অপব্যবহার করছে। ফরমায়েশি ও ন্যায় ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতসহ বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের সাজা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে ফরমায়েশি রায়ে অন্যায়ভাবে সাজা প্রদান করে সরকার। জনগণ এই ন্যায়ভ্রষ্ট রায় প্রত্যাখ্যান করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ অবস্থায় রয়েছে। যারা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে তারা আর যাই হোক জনগণের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম না। এমতাবস্থায় জনগণের অধিকার আদায়ের জন্য জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর ডাকে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ চলছে। তিনি গণদাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান। অন্যথায় ফ্যাসিবাদের ইনশাআল্

0 Comments