আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি এবং স্বতন্ত্র পার্টির বোঝাপড়া
নিয়ে সমকালের প্রধান শিরোনাম, ‘নৌকা সরাবে আওয়ামী লীগ, স্বতন্ত্রের দায়িত্ব নেবে না’। খবরে বলা হচ্ছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সেখানে ‘সম্মানজনক’ সংখ্যক আসন ছাড়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ। জাপাকে ছেড়ে দেওয়া আসন থেকে নৌকা সরাতে রাজি হলেও স্বতন্ত্র প্রার্থীদের দায়িত্ব নিতে চায় না শাসক দল।
অন্যদিকে জয় নিশ্চিতে জাপা চায়, তাদেরকে যেসব আসন ছাড়া হবে, সেখানে শুধু নৌকা নয়; আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরাও থাকতে পারবেন না।
বুধবারের বৈঠকে আওয়ামী লীগের কাছে ৬০টির বেশি আসনে ছাড় চেয়েছিল জাপা। আওয়ামী লীগ ১০-১২টির বেশি আসন ছাড়তে রাজি ছিল না। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ কমবেশি ৩০টি আসন ছাড়তে পারে।

0 Comments