ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত
শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ত্রিশাল কবি নজরুল অডিটোরিয়ামের পাশে মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান বলে জানান ত্রিশাল থানার ওসি কামাল হোসেন।
নিহতরা হলেন- উপজেলার হরিরামপুর ইউনিয়নের ইমতিয়াজ আলীর ছেলে মোফাজ্জল হোসেন (২৮) এবং একই এলাকার নাছির উদ্দিনের ছেলে অটোরিকশা চালক হাবিবুর রহমান
ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস ত্রিশালগামী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক-যাত্রীসহ পাঁচজন আহত হয়। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

0 Comments