যুক্তরাজ্যে অভিবাসনের কথা ভাবছেন? ২০২৪ সাল থেকে নতুন ও কঠোর অভিবাসন আইন কার্যকর করবে দেশটি। কী কী থাকছে সেখানে?
![]() |
কর্মী সংকট রয়েছে এমন পেশায় বিদেশি কর্মী আনতে কোম্পানিগুলো এখন আর বাড়তি সুবিধা পাবে না।
অভিবাসীদের জন্য বার্ষিক স্বাস্থ্য সেবা চার্জ ৬২৪ পাউন্ড থেকে বেড়ে ১,০৩৫ পাউন্ড করা হয়েছে।
শিক্ষার্থী ভিসার অপব্যবহার ঠেকাতে ব্রিটিশ সরকারের অভিবাসন উপদেষ্টাদের ভিসানীতি পুনঃমূল্যায়ন করতে বলা হয়েছে।
ঠিক কী পরিবর্তন হতে যাচ্ছে?
বিদেশি দক্ষ কর্মীদের ভিসা পেতে বছরে কমপক্ষে ৩৮,৭০০ পাউন্ড বেতন হতে হবে।
পরিবারের সদস্যদের জন্য ভিসার আবেদন করতে ১৮,৬০০ পাউন্ডের পরিবর্তে এখন থেকে ৩৮,৭০০ পাউন্ড বার্ষিক আয় থাকতে হবে।
'হেলথ এন্ড কেয়ার' ভিসার কর্মীরা পরিবারের সদস্যদের এখন থেকে যুক্তরাজ্যে নিতে পারবেন না।

0 Comments