প্রধানমন্ত্রী: আওয়ামী লীগ কখনো পেছনে ফিরবে না
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগুন সন্ত্রাস ও হত্যায় জনগণের মন জয় করা সম্ভব নয়। তিনি বলেন, বিএনপি জনগণের কল্যাণ চায় না, বরং তারা লুটপাটের শাসন কায়েম করতে চায়। তারা ভোটে যেতে চায় না, কারণ তারা জানে যে দেশের মানুষ তাদের জন্য ভোট দেবে না।
ঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
mmmmm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালাও-পোড়াওকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না।
তিনি বলেন, বিএনপি অবরোধ ও ধর্মঘটের মাধ্যমে নিজেদেরকেই আবদ্ধ করে ফেলেছে। ২০১৪ সালে ডাকা অবরোধ না তুলে বেগম খালেদা জিয়া বছরের পর বছর অবরোধের মধ্যে রয়েছেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ অবৈধ ক্ষমতার ছিনতাইকারীর পকেট থেকে জন্মগ্রহণ করেনি। এই দল সকল প্রতিকূলতা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে বেড়ে ওঠেছে।
তিনি বলেন, বাংলাদেশ কখনো পেছনে ফিরবে না, এগিয়ে যাবে।

0 Comments