বিদেশি কারাগারে বন্দি ১৪ হাজার পাকিস্তানি




বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বন্দি রয়েছে ১৪ হাজারের বেশি পাকিস্তানি নাগরিক। তাদের মধ্যে সবচেয়ে বেশি বন্দি রয়েছে আরব আমিরাত ও সৌদি আরবে। শুধু তাই নয়, গত কয়েক বছরে মাদক পাচার, খুনসহ নানা অপরাধে বিদেশের মাটিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ১৮৩ পাকিস্তানির। খবর ডনের

আজ সোমবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক দিবস উপলক্ষে জেপিপির প্রকাশিত তথ্যে দেখা গেছে, আরব আমিরাত, সৌদি আরব, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন অপরাধে বন্দি রয়েছে ১৪ হাজারের বেশি পাকিস্তানি।

mmmmmm

বিদেশের কারাগারে বন্দি এসব পাকিস্তানি নাগরিকরা বেশির ভাগ ক্ষেত্রেই পাকিস্তানের পক্ষ থেকে কোনো আইনি সুরক্ষা পায় না

mmmmmm

জেপিপি জানায়, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৫২৯২ জন পাকিস্তানি বন্দি রয়েছেন আরব আমিরাতের জেলে। তাদের মধ্যে মাদক মামলায় ২৩৫ জন, চুরি-ডাকাতির অভিযোগে ৪৮ জন, অনৈতিক কর্মকাণ্ডের জন্য ৪৬ জন, হত্যার দায়ে ২১ জন ও ধর্ষণের দায়ে ১৩ জন কারাদণ্ডে দণ্ডিত।

জেপিপির পরিসংখ্যানে বলা হয়, ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আরব আমিরাতে পাকিস্তানি বন্দি ছিল ১৬০০ জন। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সংখ্যাটি বেড়ে ৫ হাজার ছাড়িয়েছে।

অন্যদিকে সৌদি আরবের কারাগারে ৩১০০ পাকিস্তানি নাগরিক বন্দি রয়েছে। তাদের মধ্যে মাদক মামলায় ৬৯১ জন এবং চুরি-ডাকাতি মামলায় ১৮০ জন, মানব পাচারের ঘটনায় ২১ জন, আর্থিক অপরাধে ৫৮ জন কারাদণ্ড পেয়েছে। চলতি বছর ৪ জনে পাকিস্তানিকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব।

গ্রীসে ৮১১ জন পাকিস্তানি নাগরিককে কারারুদ্ধ করা হয়েছে। তাদের বেশিরভাগই অবৈধ প্রবেশ এবং অভিবাসন-সম্পর্কিত অভিযোগের জন্য আটক রয়েছে।

মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, অনুপ্রবেশ ও অবৈধ অবস্থান আইন, অস্ত্র আইনসহ বিভিন্ন কারণে অন্তত ৬৮৩ জন পাকিস্তানি ভারতের কারাগারে বন্দি রয়েছে।

এছাড়া ইরাকে ৬৭২ জন, ইতালিতে ৫৮৬ জন, ওমানের কারাগারে ৫৪০ জন পাকিস্তানি নাগরিক বন্দি