বিশ্বজুড়ে ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হলেও বাংলাদেশের রাজনীতিতে এই দিনটি গত দুই বছর ধরে ভিন্নমাত্রা পেয়েছে।
২০২১ সালের ১০ই ডিসেম্বর বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বাহিনীটির সাবেক কিছু কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে এই দিনটিকে ঘিরে নানা রাজনৈতিক তৎপরতা দেখা যায়।
এবারো ১০ই ডিসেম্বর ঢাকায় মানববন্ধন করতে চায় বিরোধী দল বিএনপি। যদিও পুলিশের দিক থেকে এখনো কোন অনুমতি মেলনি। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকই এখন কারাগারে কিংবা পালিয়ে বেড়াচ্ছেন।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও এ্কই দিন সমাবেশ করতে চেয়েছিল ঢাকায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট এলাকায়। কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় সে সমাবেশ করবে না আওয়ামী লীগ।
দলটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদের কয়েকদিন আগে সাংবাদিকদের জানিয়েছেন বাইরে সমাবেশ না করলেও তারা ইনডোর অনুষ্ঠান করবেন।

0 Comments